গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২০১ নং কক্ষে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এসময় তিনি বলেন, মুখ হচ্ছে মানুষের মনের আয়না। কেননা মনের অবস্থা বোঝা যায় মুখের এক্সপ্রেশনে। সেজন্য একজন ব্যক্তি ভালো নাকি খারাপ তা বোঝার জন্য তার বিহেভিয়ার প্যাটার্ন পর্যবেক্ষণ করা জরুরি। কারণ মানুষের মন দেখা যায় না। যদিও বলা হয় ব্যবহারে বংশের পরিচয়। তবে আমরা এর মাধ্যমে বংশের নয় বরং ব্যক্তি সম্পর্কে ধারণা পেতে পারি। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, ব্যক্তির এক্সপ্রেশন সুন্দর না হলে, সুন্দর করে কথা বলতে না পারলে, কেউ তাকে মূল্যায়ন করতে চায় না। আবার ভালো কিছু করতে চাইলে আমাদের ভালো মানুষ হতে হবে। চিন্তা ভাবনা ভালো হতে হবে। সেকারণে আমাদের আত্মশুদ্ধির সঙ্গে আত্মসমালোচনাও প্রয়োজন। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
Design & Developed By: JM IT SOLUTION