শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন

কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬.৪৩ পিএম
  • ৩০ Time View
50

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জে কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রেয়াজুল শেখ (৪৩) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। আটককৃত ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারুদ্দিন শেখের ছেলে।  আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।তৃতীয় শ্রেণি ওই ছাত্রীর পিতা বলেন, আমার কন্যা বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। এ সময় ভ্যান চালক রিয়াজুল শেখ ফুসলিয়ে আমার কন্যাকে মন্দিরের পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।ঘটনাটি আশপাশের লোকজন দেখে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে রিয়াজুল শেখকে থানায় নিয়ে যায়। আমি ভ্যানচালক রিয়াজুল শেখের শাস্তি দাবী করছি।কোটালীপাড়া থানার এস আই উত্তম কুমার সেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION