মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১.৩৫ পিএম
  • ৭৪ Time View
94

কালের খবর ডেক্সঃ

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছেন। রাতেও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল অব্যাহত ছিল। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির সদস্যরা টহল শুরু করেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, বিগত ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হন। সেই ঘটনার প্রেক্ষাপটে এ বছর ১৬ জুলাইকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নির্মাণাধীন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION