শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮.০৪ পিএম
  • ১২৭ Time View
147

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ১০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী ষাট বছর বয়সী জাকির হোসেন শেখ নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২ টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল সিমানার খাল সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। পরে ৯৯৯ এ অভিযোগ পেয়ে অভিযুক্ত ষাট বছর বয়সী বৃদ্ধকে আটক করে পুলিশ। ধর্ষণ চেষ্টার শিকার ১০ বছর বয়সী শিশুটি উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের ছবুরুন্নেছা কওমিয়া মহিলা মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী। আর অভিযুক্ত জাকির হোসেন শেখ “৬০” (জাকার শেখ) পাটগাতী সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। আগামী পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ডের তিনি কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন। এছাড়া তিনি তারাইল সিমানার খাল সংলগ্ন এলাকায়ও বসবাস করেন। টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাদ্রাসা পড়ুয়া ১০ বছর বয়সী শিশুটি চাপকল থেকে পানি আনতে গেলে প্রতিবেশী বৃদ্ধ জাকার শেখ কলা খাওয়ার লোভ দেখিয়ে ঘরে ডাকে। পরে শিশুটি ঘরে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন জাকার। একপর্যায় শিশুটির চিৎকার করে কাঁদতে থাকলে মা, বাবা সহ স্থানীয়রা এসে উদ্ধার করে। তখন এলাকাবাসী ৯৯৯ এ কল করে জানালে পুলিশ এসে জাকার শেখকে আটক করে। ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবা বলেন, দুপুরে খাওয়ার সময় শিশুটিকে চাপকল থেকে পানি আনতে বলি। তখন সে পানি আনতে গেলে কলা খাওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন জাকার। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জাকার শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION