শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা

গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬.৪১ পিএম
  • ১৪ Time View
33

সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্তকে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনাউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্তকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এ বিষয়ে ভারপ্রাপ্ত ডিন ড. খোকন কুমার দত্ত বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ডিন ও প্রশাসনের সহযোগিতায় একসঙ্গে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করব। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের শিক্ষার মান ও ফলাফল উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

ল্যাব ও গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাব ও গবেষণার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা খুব একটা পর্যাপ্ত নয়। তবে বর্তমান অবকাঠামো ব্যবহার করেও অনেক কাজ করা সম্ভব। আমি শিক্ষার্থীদের গবেষণামুখী কর্মকাণ্ডে আরও উদ্বুদ্ধ করতে কাজ করব, যাতে তারা নতুন কিছু শিখতে পারে এবং গবেষণায় দক্ষতা অর্জন করতে পারে।”এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। নিয়োগটি ২৮ জুন থেকে কার্যকর হবে। তবে তাঁকে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION