মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪.৩৮ পিএম
  • ৭২ Time View
106

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ৫ম তলায় সেন্টারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দেশের মাত্র ১০টি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। তার মধ্যে স্থান করে নিয়েছে গোবিপ্রবি। যেখানে ইন্টারনেট সুবিধাসমেত থাকছে উচ্চ-ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, স্মার্ট টিভি স্ক্রিন, এলইডি স্মার্ট বোর্ড, কালার প্রিন্টারসহ আধুনিক ল্যাবরেটরি সুবিধা।যা গবেষণা ও উদ্ভাবন জোরদার করা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়ায় সহযোগিতা বৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে।উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, এটি বিশ্ববিদালয়ের অনেক বড় অর্জন। এই ল্যাবরেটরি শুধুমাত্র হায়ার রিসার্চ কাজে ব্যবহৃত হবে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ল্যাবরেটরির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্পটির ফোকাল পয়েন্ট ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION