সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক

গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩.২৪ পিএম
  • ২৯ Time View
48

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একই সাথে উভয়কে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।আজ সোমবার(০৬ জুলাই)দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরনে জানাগেছে,কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস প্রতিবেশী অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে সময় কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো।শিক্ষার্থী কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ২০২০ সালের ০৩ অক্টোবর সন্ধ্যায় অপর আসামী প্রতিবেশী কল্পনা বিশ্বাসকে দিয়ে পিঠা বানানোর লোভ দিয়ে শিক্ষার্থীকে  ডেকে ঘরের মধ্যে নিয়ে যায়।

এসময় অপর আসামী উজ্জ্বল বিশ্বাস কল্পনার সহযোগীতায় শিক্ষার্থকে জোরকরে ধর্ষন করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষিতার মা বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে তদন্ত ও স্বাক্ষ্য প্রদান শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা এবং অপর আসামী কল্পনা বিশ্বাসকে সহযোগীতার অভিযোগে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন।রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামী পক্ষের আইনজবী অ্যাডঃ মোঃ কাদের আলী খান বলেন, এই মামলায় ১৩ আসামীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আশাছিল আমার মক্কেলরা ন্যায় বিচার পাবে। কিন্তু তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে যাব । আশাকরি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডঃ তৌফিকুল আসলাম বলেন, ছয় বছর পর এই রায় হলো। বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারি আকার ধারন করেছে। এই রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। যারা এই ধরনের ঘিন্ন অপরাধের সাথে জড়িত তাদেরকে এই রায়ের মাধ্যমে সতর্ক বার্তা দেয়া হলো। এই রায়ের মাধমে আইনের প্রতিষ্ঠা পেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION