কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে।আজ রোববার (১২ জুলাই) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION