সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবসে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদান গোপালগঞ্জ আড়াইশ বেডে ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টিই নষ্ট; এমপি বাবরের ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বালুভর্তি ট্রাকসহ বেইলি ব্রিজ খালে ।আহত চার; ভোগান্তিতে জেলাবাসী গোপালগঞ্জে কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারী সহ আহত ১০ গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬, ২.২৭ পিএম
  • ৩৩ Time View
56

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাকটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সোমবার সকাল থেকে সড়ক বিভাগ স্কেভেটরের সাহায্যে ট্রাকটি উদ্ধারের কাজ শুরু করলেও একাধিক চেষ্টার পরও সফলতা মেলেনি।

উদ্ধারকর্মীরা শিকলের মাধ্যমে স্কেভেটরের সঙ্গে ট্রাকটি বেঁধে ওপরে তোলার চেষ্টা করেন। তবে ট্রাকটির অবস্থান ও ওজনের কারণে বারবার চেষ্টা করেও সেটি খাল থেকে তোলা সম্ভব হয়নি।

এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় গতকাল রবিবার সকাল থেকে জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে শহরের বিভিন্ন এলাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।বিকল্প হিসেবে প্রায় দেড় কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের।

জেলা শহরের প্রধান সড়ক হওয়ায় স্কুল, কলেজ, বাজার, আদালতসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই পথ ব্যবহার করেন। ব্রিজ ভেঙে যাওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়েছে বলে জানান বেশ কয়েকজন পথচারী।

অন্যদিকে, ভেঙে যাওয়া বেইলি ব্রিজটির পুনর্নির্মাণ কাজ আজ  সোমবার সকাল থেকে শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ব্রিজটির পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে । তখন আর ভোগান্তী থাকবে না।

উল্লেখ্য, গত রবিবার সকাল ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় একটি বালু ভর্তি ট্রাক , একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল খালে পড়ে যায়। ঘটনার পর থেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION