কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীর গ্রামে ১০ বছরের শিশুর ধর্ষক মোরছালিন শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ সোমবার(১১ মে)গোপালগঞ্জের কাশিয়ানী আমলী আদালতে তাকে হাজির করানো হয়। সেখানে সে ১০ বছরের ওই শিশুটিকে ধর্ষনের কথা স্বীকার করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার পরিদর্শক(তদন্ত)শাহীন মামুন।পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত রবিবার গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের নানি বাড়ি থেকে খালাবাড়ি কাশিয়ানীর নিজামকান্দিতে বেড়াতে যায় শিশুশি। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে গোসল করার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি
দেখায়। পরে ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মুরসালিন নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে।
এ বিষয়ে কাশিয়ানী থানায় ধর্ষিতার নানি শনিবার রাতে একটি অভিযোগ দায়ের করলে গত শনিবার গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে ধার্ষণের দায়ে অভিযুক্ত যুবক মুরসালিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION