সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে তিনটি আসনের কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৩৯ পিএম
  • ১৯৮ Time View
231

কালের খবরঃ
সন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি আসনের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদসহ অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট, গণভোটের ব্যালট, অমোচনীয় কালি সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। সরঞ্জামগুলি আনসার ও পুলিশের নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান জানান, গোপালগঞ্জে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। নির্বাচনী সামগ্রী নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র‌্যাব যৌথভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রস্তুতি পূর্ণরুপে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট কেন্দ্রের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। ব্যালট পেপার, বাক্স, সিল, স্ট্যাম্পসহ সব নির্বাচনী সামগ্রী সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে বিতরণ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলমান করা হচ্ছে।
গোপালগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। সকলের সম্মিলিত অংশগ্রহণে একটি নিরাপদ, স্বচ্ছ এবং উৎসবমুখর নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এবারের নির্বাচনে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৩৯৭টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১২টি কেন্দ্র বাদে ৩৮৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এসব কেন্দ্রগুলোতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION