বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৩.০২ পিএম
  • ৩১৫ Time View
162

কালের খবরঃ

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানির একাংশ) আসনে  স্বতন্দ্র  প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিগত তিনবারের প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ। নির্বাচন কমিশন আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে।

এ বিষয়ে, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়ন পত্র বাতিল করেছিলেন। তার পক্ষে ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতার কারণে এটি বাতিল করা হয়েছিল। তবে, বিদ্রোহী প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে বলে প্রার্থী এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম সিরাজ এই ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন, যা আমাকে আরও উজ্জিবিত করেছে।জেলা রির্টাণিং কর্মকর্তা যে কারন দেখিয়ে আমাকে বাতিল করেছিলেন তা নির্বাচন কমিশন বৈধ্যতা দিয়েছে। আমি জনগণের কাছে বিশ্বাসী এবং গ্রহণযোগ্য।আশা করি আমি স্বতন্দ্র প্রার্থী হিসেবে  বিপুল ভোটে জয়লাভ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION