বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

গোপালগঞ্জ-০১ আসনে জেলে থেকেই ভোটযুদ্ধে লড়ছেন আশ্রাফুল আলম শিমুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৫.০৯ পিএম
  • ১৭৫ Time View
132

কালের খবরঃ
স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গোপালগঞ্জ (মুকসুদপুরকাশিয়ানী) আসনের রাজনীতির হিসাব এক মুহূর্তেই পাল্টে গেছে। জেলবন্দি এই নেতার প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে পুরো এলাকা জুড়ে নতুন করে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। ভোটারদের কৌতূহল রাজনৈতিক অঙ্গনের গুঞ্জন নির্বাচনী মাঠে তৈরি করেছে এক নতুন সমীকরণ

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃতীয় দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে গত জানুয়ারিওয়ান পারসেন্ট ভোটারের স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আরিফউজজামান। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে শেষ পর্যন্ত নিজের অবস্থান পুনরুদ্ধার করেন এই প্রার্থী

আশ্রাফুল আলম শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম বলেন, এই আসনের রাজনীতিতে আশ্রাফুল আলম শিমুল কোনো নতুন মুখ নন। ২০০৯ সালে উপজেলা ভাইসচেয়ারম্যান, ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান এবং ২০২২ সালে মুকসুদপুর পৌরসভার মেয়র নির্বাচনে ধারাবাহিক বিজয় তাকে এলাকায় শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। জনবান্ধব এই নেতার আজ পর্যন্ত কোনো নির্বাচনে পরাজয়ের স্বাদ নিতে হয়নি। বিতর্ক, বাধা চাপের মধ্যেও তিনি বারবার ভোটারদের আস্থা অর্জন করেছেন

তিনি আরও বলেন, আমার বড় ভাইয়ের রাজনৈতিক শক্তির পেছনে রয়েছে পারিবারিক উত্তরাধিকার। আমাদের পিতা খায়রুল বাকী মিয়া ছিলেন এলাকার সুপরিচিত অবহেলিতনিপীড়িত মানুষের কণ্ঠস্বর এবং একজন রাজনৈতিক নেতা। ১৯৯১ ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মুকসুদপুরে বিএনপিকে একটি শক্ত জায়গায় রেখে গেছেন। বাবার মৃত্যুর পর সেভাবে বিএনপি আর এগোতে পারেনি। আমি মনে করি, সরকার যদি ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোটকেন্দ্রে আসার সুযোগ সৃষ্টি করতে পারে, তাহলে আমার ভাই জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হবেন

উল্লেখ্য, আশ্রাফুল আলম শিমুল বর্তমানে কারাগারে রয়েছেন। তাকে ঢাকার রমনা পার্ক এলাকা থেকে কয়েকজন ব্যক্তিফ্যাসিস্টআখ্যা দিয়ে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION