রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলমান-সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭.৩০ পিএম
  • ২১৬ Time View
116

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন যাতে সঠিক সময়ে না হয়, তার জন্য ষড়যন্ত্র চলমান রয়েছে।

তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, সংঘবদ্ধ না হন এবং এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত না করেন, তবে তারা সফল হবে। যারা গত ১৭ বছর ধরে এ দেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত, যাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন না হতে পারে।

আজ সোমবার (১৫ ডিসেম্বার) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আমি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই নির্বাচন করতে এসে আমি দেখেছি, গোপালগঞ্জে কোন নির্বাচন হয় না, বিশেষ করে জাতীয় নির্বাচন, যাকে গ্রামের মানুষ ‘রাজা নির্বাচন’ বলে, সে নির্বাচন সঠিকভাবে হয় না। নির্বাচনে আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি না। সেই নির্বাচন একতরফা হয়, কারণ একটি বিশেষ দলের বাইরে যারা প্রার্থী থাকেন, তাদের এজেন্টদের বের করে দেওয়া হয় এবং তারা ৯টা-১০টার মধ্যে প্রকাশ্যে নির্বাচন ঘোষণা করে দেয়। মুকসুদপুরে ১৩০% ভোট কাস্ট হয়েছে, ১০৫% ভোট কাস্ট হয়েছে, এমনকি মৃত মানুষেরও ভোট দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এ জন্য আমি বলবো, ২০১৪ সালে কোন ভোট হয়নি, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, এবং ২০২৪ সালে আপনারা দেখেছেন একটি সাজানো, বানানো নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সকল প্রার্থী ছিলো একটি বিশেষ দলের। তাই বিগত দিনগুলোর নির্বাচনগুলো নির্বাচনের নামে প্রহসন ছিলো। আগামী নির্বাচনে আর কারচুপির সুযোগ থাকবে না, যার ভোট তাকেই দিতে হবে। তাই সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION