বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১,আহত অর্ধশতাধিক।।

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫, ৯.৪২ পিএম
  • ৯৫১ Time View
681

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আজিজুর রহমান চৌধুরী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় নারীসহ অন্ততঃ অর্ধশতাধিক আহত হয়েছে। মারাত্মক আহত ৩০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভার্তি  ও চিকিতসা দেয়া হচ্ছে।

আজ শনিবার (৭জুন)  সন্ধ্যা ৭ টার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লারহাট উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সাথে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে আজ শনিবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজুর রহমান চৌধুরী (৩০) নিহত হন। এ সময় নারীসহ অন্ততঃ অর্ধশতাধিক আহত হয়। নিহত আজিজুর রহমান চৌধুরী সিংগাতি গ্রামের মোশারফ হোসেন চৌধুরীর ছেলে।তবে এ ব্যাপারে মোল্লাহাট থানার ওসি  সাংবাদিকদের জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে  পলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION