রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

গোপালগঞ্জে বাসা ভাড়া পরিশোধ নিয়ে ভাড়াটিয়ার উপর মালিকের হামলা। আহত-২

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫, ১১.০৮ পিএম
  • ৬১৭ Time View
202

কালের খবরঃ

গোপালগঞ্জে বাসা ভাড়া  পরিশোধকে  কেন্দ্র করে বাড়ীর মালিকের লোকজনের হামলায়  ভাড়াটিয়া এক স্কুল শিক্ষার্থী সহ ২ জন আহত হয়েছে। আজ রবিবার  ( ১১ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের কমিশনার রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের  গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  ভর্তি করা  হয়েছে। আহতরা হলো, শেখ রাব্বি ইসলাম  ও তার বৃদ্ধ দাদা ইদ্রিস আলী শেখ।

আহত  রাব্বি  ইসলামের মা পারুল বেগম জানান, গত ফেব্রুয়ারি মাসে সাড়ে ৪ হাজার টাকায়  মাসিক ভাড়াতে শহরের কমিশনার রোডের কেয়া বেগমের বাসা ভাড়া নেন তিনি।  প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের বাসা ভাড়া দেয়ার কথা। তবে মে মাসের ভাড়া আজ রোববার ১১ তারিখের মধ্যে না দেয়ায় পারুল বেগমের সাথে বাসা মালিক কেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এসময় রাব্বি  তার দাদাকে ডাকতে যায়। পরে কেয়া বেগম ফোন করে  তার লোকজন ডেকে এনে রাব্বির উপর হামলা করে। এসময় রাব্বির দাদা ইদ্রিস আলী শেখ ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। এতে রাব্বি ও তার দাদা ইদ্রিস আলী শেখ আহত হন। পরে তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক আবতাফ জিলানী বলেন, রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ রয়েছে। তাকে   ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION