শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক কোটালীপাড়ায় র‌্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭.২১ পিএম
  • ১৬ Time View
26

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্মাণাধীন গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। আজ শনিবার (১ আগস্ট) দুপুরে তিনি উপজেলার হার্ট ফাউন্ডেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। খুব শিগগিরই এর কার্যক্রম চালুর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি চালু হলে গোপালগঞ্জের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার মানুষও উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা পাবেন।

তিনি আরও বলেন, বর্তমানে হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য এ অঞ্চলের রোগীদের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি রোগী এবং তাদের স্বজনদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয় পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে সেই ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

এমপি সেলিমুজ্জামান বলেন, গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনকে একটি আধুনিক, মানসম্মত ও জনবান্ধব চিকিৎসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে কাজ করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম চালু হলে হৃদরোগে আক্রান্ত রোগীরা নিজ জেলার কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বাসিন্দারাও এ প্রতিষ্ঠানের সেবার আওতায় আসবেন। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION