বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩.২১ পিএম
  • ৪৮৭ Time View
537

কালের খবর ডেক্সঃ 

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী সংলাপে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক এই বিজ্ঞান সংলাপ গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, সহকারী কমিশনার (শিক্ষানবিশ) রিহাব ইনাম এবং যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস।

সংলাপে গোপালগঞ্জ শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ আয়োজনে জেলা প্রশাসক বিজ্ঞান, মহাকাশ, মহাবিশ্বের উৎপত্তি ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত সাফল্য অর্জনেরও আহ্বান জানান তিনি।

সংলাপে অংশ নেওয়া যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মণ্ডল বলেন, জেলা প্রশাসনের এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষাজীবনে এই প্রথম বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে এত বিস্তারিত আলোচনা শোনার সুযোগ পেলাম। এতে আমি শুধু নয়, অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই উপকৃত হয়েছে এবং নতুন অনেক কিছু জানতে পেরেছে।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। আমাদের শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনের প্রতি আরও বেশি আগ্রহী হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION