মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কোটালীপাড়ায় বিদ্যালয়ের এক ল্যাব অপারেটরের বিরুদ্ধে ছাত্রীদেরকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫.৪২ পিএম
  • ৪৫৪ Time View
oplus_0
154

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদেরকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছেএ ঘটনায় ৫ ছাত্রী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির কামরুজ্জামান তালুকদারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।  বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন সভাপতি কামরুজ্জামান তালুকদার।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টিতে পড়ুয়া ছাত্রীদের অবিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পরেছেন।

নাম প্রকাশ না করার শর্তে দশম শ্রেণির এক ছাত্রী জানায়, মিঠু মন্ডল প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন। এমন কি তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে অশালীন কথাবার্তা বলেন।

এ ব্যাপারে কয়েকজন ছাত্রী প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরীর কাছে জানালে তিনি মিঠু মন্ডলকে কিছু না বলে উল্টো ছাত্রীদের বকাঝকা করেন। এতে মিঠু মন্ডল আরো বেপরোয়া হয়ে ওঠেন। নিজেদের সম্মান বাঁচাতে ম্যানেজিং কমিটির নিকট লিখিত অভিযোগ দেই।

সপ্তম শ্রেণির আরেক ছাত্রী জানান, মিঠু মন্ডল প্রায়ই বলেন আমাকে তার ভালো লাগে। তার সাথে  বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন।

এ ব্যাপারে অভিযুক্ত মিঠু মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কোন ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেইনি। ছাত্রীরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী বলেন, বিষয়টি আমি জানতে পেরে মিঠু মন্ডলকে ভৎসনা করেছি।

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমি অভিযোগ করেছি। আশা করছি তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিং ও অশালীন প্রস্তাব সম্পর্কিত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION