রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

ভারতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১১৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৭.২৪ এএম
  • ৪৬২ Time View
169

ভারতের উত্তর প্রদেশের হাতরাস শহরের মুঘলগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও তিন শিশুসহ অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এনডিটিভি জানায়, প্রার্থনা সভা (সৎসঙ্গ) চলাকালীন পদদলিত হয়। কমিউনিটি হেলথ সেন্টারের ভিজ্যুয়ালে দেখা গেছে, কান্নারত স্বজনদের উপস্থিতিতে বাস ও টেম্পোতে বেশ কিছু মরদেহ সেখানে আনা হচ্ছে।

ইটাহের পুলিশ সুপার রাজেশ কুমার সিং জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের লাশ শনাক্তকরণের কাজ চলছে।

স্থানীয় সূত্রের খবর, ধর্মীয় অনুষ্ঠান শেষ হতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিপুল সংখ্যক ভক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় পরিস্থিতি খারাপ হয়। হুড়োহুড়ির চোটে অনেকে মাটিতে পড়ে যান, তাতেই পদদলিতের ঘটনা ঘটে।

এক্স-এর একটি পোস্টে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এবং সন্দীপ সিং ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং মুখ্য সচিব ও পুলিশের মহাপরিচালককেও সেখানে পাঠানো হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্যানেলের নেতৃত্বে থাকবেন আগ্রার অতিরিক্ত পুলিশ মহাপরিচালক এবং আলিগড় কমিশনার।

এ ঘটনায় দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স-এ একটি পোস্টে বলেছেন, “ঘটনাটি হৃদয়বিদারক। যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION