মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্ম দেব মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহমেদ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু।
অনুষ্ঠানে একজন উদ্যোক্তা ও একজন খামারিকে মোট ৩ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়।জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
Design & Developed By: JM IT SOLUTION