বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

জাতির পিতার সমাধিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪, ৭.৪৬ পিএম
  • ৪৪৯ Time View
100

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন  নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম।তিনি  শনিবার (১জুন) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।

পরে পবিত্র ফাতেহাপাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান।সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে তিনি মন্তব্য লিখে স্বক্ষর করেন।এ সময় নির্বাচন কমিশন সচিবালয়, গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা নির্বাচন অফিস, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION