বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

শপথ নিলেন গোপালগঞ্জ ৩ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪, ১.০০ পিএম
  • ৫৩৮ Time View
148

কালের খবরঃ

গত ৮মে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে গোপালগঞ্জের ৫টি উপজেলার মধ্যে কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় ।এই তিনটি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়েছে।সোমবার (২০মে) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম তার কার্যালয়ে  প্রথমে কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল শেখ ও গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়াকে শপথবাক্য পাঠন করান।

পরে কোটালীপাড়া উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান  দেব দুলাল বসু পল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন বেগম, টুঙ্গিপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব শেখ , মহিলা ভাইস চেয়ারম্যান পারুল  বেগম ও গোপালগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান সুশীল কুমার শিপন ও মাহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহারকে শপথবাক্য পাঠ করানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION