শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

রাত পোহালে গোপালগঞ্জ তিন উপজেলায় ভোট! ব্যালট যাবে সকালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৬.১১ পিএম
  • ৪৩৫ Time View
104

কালের খবরঃ

আগামীকাল বুধবার যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। এদিন গোপালগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগের দিন মঙ্গলবার (৭ মে) দুপুর ১২ টা থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। ২২৭টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ তার লোকবল নিয়ে নির্বাচন কাজে ব্যবহৃত মালামাল সামগ্রী বুঝে নিন। পরে কেন্দ্রে পৌঁছান।বুধবার (৮মে) সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য বদ্ধপরিকর নিয়োজিত কর্মকর্তাগণ।

জেলার গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠি হবে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭জন   ও ১৪জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিন উপজেলায় ২২৭ টি কেন্দ্রে বুধবার সকাল ৮ থেকে একযোগে ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত। এ তিন উপজেলায় ৫ লক্ষ ৮৮ হাজার ৪২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই তিন উপজেলায় পুরুষ ভোটর ৩ লক্ষ ৪৮২ জন,নারী ভোটার ২লক্ষ ৮৭হাজার ৯৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।

এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১৯টি কেন্দ্র। ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৩ হাজার ১৫১জন। আর প্রার্থী সংখ্যা চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন।কোটালীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং টুঙ্গিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলঅ ভাইস চেয়ারম্যান পদে ৫জন।জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার  মোহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, কেন্দ্র ভিত্তিক ব্যালট পেপার বাদে সকল মালামাল প্রিজাইডিং অফিসারের কাছে বুঝে দেয়া হয়েছে।সমস্ত লজিস্টিক সাপোর্ট তাদের সাথে রয়েছে। আশাকরি ৮মে ভালো নির্বাচন করতে পারবো।এবং ব্যালট পেপার সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হবে।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION