মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

গোপালগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫.১১ পিএম
  • ৩৪২ Time View
27

কালের খবরঃ

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ ও প্রথম ধাপের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীতের সাথে মতবিনিয় সভা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাগণ।  বৃহস্পতিবার (২মে) সকাল ১০টায় প্রথমে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়।পরে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় নির্বাচন সংশ্লিষ্ট মতবিনিময় সভা।   জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ।

জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা নির্বাচন অফিসার ও গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফয়জুল মোল্লা বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রার্থীদেরকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। অন্যথায় কঠোর অবস্থানে যাওয়ার হুশিয়ারী দেন। সভায় পাঁচ উপজেলার ২০ চেয়ারম্যান, ২৬ ভাইস চেয়ারম্যান ও ২১জন মহিলা ভাইস চেয়ারম্যান, পাঁচ থানার ওসি ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম ধাপে গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলায় আগামী ৮মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭জন ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দ্বিতীয় ধাপের নির্বাচনে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় আগামী ২১মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION