শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

মুকসুদপুরে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী এক নারী খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ২.১৩ পিএম
  • ৪৮৪ Time View
111

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বুত্তের ছুরিকাঘাতে মনিরা পারভীন  মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেবার জন্য টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে গেলে বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নীকে অজ্ঞাত দূর্বৃত্তরা ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়।

পরে তাকে উদ্ধার করে হাসতাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। নিহত বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নী মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। সে উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের কর্মী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION