মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

গোপালগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১১.১৭ পিএম
  • ৪৩০ Time View
112

কালের খবরঃ

গোপালগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপাড়ার খরচ বাবদ আর্থীক অনুদান প্রদান করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।শিক্ষার্থীদের লেখাপড়া খরচ ও ভবিষ্যত শিক্ষাজীবন অব্যাহত রাখার এক আবেদনের প্রেক্ষিতে এসব অনুদান বিতরণ করা হয়। মঙ্গলবার( ১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তাঁর অফিস কক্ষে এসব অনুদানের নগদ অর্থ বিতরণ করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা লেখাপড়ার খরচ, একাডেমিক নতুন বই ক্রয়, নতুন শ্রেণিতে ভর্তি এবং ফরম ফিলাপ বাবদ আর্থীক অনুদান চেয়ে আবেদন করেন।

এসব শিক্ষার্থীদের মঙ্গলবার জেলা প্রশাসকের অফিসে ফোন করে ডেকে আনা হয়।পরে জেলা প্রশাসক নিজে  তাদের পারিবারিক অবস্থা শোনেন এবং পড়াশোনাসহ সার্বিক খোঁজ খবর নেন।শিক্ষার্থীদের এক স্বাক্ষাৎকারের ভিত্তিত্বে ২০জন  দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নগদ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন তিনি। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোছাঃ নাজমুন নাহার, সহকারী কমিশনার মিডিয়া সেল মোঃ আরিফ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION