রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ

শেখ কামালের জন্মদিনে কোটালীপাড়ায় কোরআন শরীফ বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৩.১৪ পিএম
  • ৪৪৯ Time View
169

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে কোরআন শরীফ বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

শনিবার (৫ আগস্ট) দুপুরে রফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসা ও ভুয়ারপাড়া মাদ্রাসায় ৩৫জন ছাত্রের মাঝে ৩৫খানা কোরআন শরীফ বিতরণ করেন।

কোরআন শরীফ বিতরণ শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।এ সময় বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান শেখ, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান হাওলাদার, ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি প্রতি বছরই জাতীয় শোক দিবসসহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে দুটি মাদ্রাসার গরীব ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলাম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION