শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

বশেমুরবিপ্রবির রিতু ও হিয়ার স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬.১৯ পিএম
  • ৪৬১ Time View
131

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে মৃত্যুবরণকারী দুই শিক্ষার্থী তাসপিয়া জাহান রিতু ও মোবাশ্বেরা তানজুম হিয়ার স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১টায়  বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. কিউ. এম. এাহবুব এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী. কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

পরে পানিতে ডুবে মৃতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের  উপ-পরিচালক  মোঃ মাহবুবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে  গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট মঙ্গলবার দুপুরে বশেমুরবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া ও তাসপিয়া জাহান রিতু লেকের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION