শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে ১২৮ ব্যক্তি পেলেন সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১.০২ পিএম
  • ৪৯৫ Time View
144

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ১২৮ ব্যক্তি পেয়েছেন সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের ৪ লাখ ৬১ হাজার টাকার চেক।

সোমবার (৩১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মহাবুল আলম প্রান্তিক জনগোষ্ঠীর নারী পুরুষ ও শিশুদের হাতে অনুদানের চেক তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী বক্তব্য রাখেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন সহ জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, জেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা, শিক্ষা ও আর্থিক সহায়তার অনুদান হিসেবে ১২৮ ব্যক্তিকে ৪ লাখ ৬১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৭৭ জন রোগীকে ৩ লাখ ৮ হাজার টাকার অনুদান ও ৫১ জনকে শিক্ষা ও আর্থিক সহায়তার ১ লাখ ৫৩ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান ৩১ জুলাই পর্যন্ত জেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার  প্রান্তিক জনগোষ্ঠীর ১ হাজার ২১৮ জনকে ৪২ লাখ ৬৩ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এই টাকা  প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য কাজে ব্যয় করে উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই আর্থিক অনুদানের ব্যবস্থা করেছেন। এ কারণে প্রান্তিক জনগোষ্ঠী এ টাকা পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION