মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

বিদ্যালয়ের জমি মাপতে ড়িয়ে প্রাণ গেল সভাপতির

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ৪৫২ Time View
81

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীপুর উচ্চবিদ্যালয়ের জমি মাপতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের (৭০)।বুধবার (৩ মে)  দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, বিদ্যালয়ের আধিপত্য নিয়ে মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের  মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বুধবার স্থানীয় কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ের জমি মেপে বুঝে নেয়ার চেষ্টা করছিলেন। এ সময়ে গোয়াল গ্রামের হাসেম মজিদের ছেলে নজরুল ইসলাম তার সঙ্গীদের নিয়ে সভাপতিকে মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে মুকসুদপুর উপজেলা হাসপাতালে  নিয়ে যাওয়াা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে কাশিয়ানী থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ হাতে পেলেই অপরাধীদের বিরুদ্ধে মামলা রজু করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION