বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক জেল হাজতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১২.১৮ পিএম
  • ৯৯৭ Time View
100

কালের খবরঃ

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে জেলহাজতে পাঠানো হয়েছে।মঙ্গলবার(৯ মে)সকালে ওই শিক্ষককে সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।সোমবার (৮ মে) রাতে একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার(৭মে) দুপুরের দিকে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। পরের দিন গতকাল সোমবার (৮ মে)ওই ছাত্রীর মা শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩/১৯৪)।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, ভিক‌টি‌মের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করা হয়। ইতোপূর্বে ওই ‍শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলেও লাজ-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি।ওই শিক্ষ‌কের বাড়ী গোপালগঞ্জ পৌরসভার শান্তিবাগ এলাকায়।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো.অহিদ আলম লস্কার সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরতঃ মহাপরিচালকের সাথে কথা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো জানান, এর আগে একাধিকবার তিনি সহ তাঁর সিনিয়র শিক্ষকরা তাকে নানাভাবে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। কিন্তু, ওই শিক্ষক নারীঘটিত কাজ থেকে ফিরে আসেননি। তার নামে এসব নানা অভিযোগ আমরা পেলেও সঠিক প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION