মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

বশেমুরবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা শিক্ষা কার্যক্রম নভিস রিসার্চার কম্পিটিশন-২০২৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৬.১১ পিএম
  • ৪৫২ Time View
124

হৃদয় সরকার,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

স্নাতক শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘গবেষণা ও উচ্চ শিক্ষা ক্লাব’-এর আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা শিক্ষা কার্যক্রম নভিস রিসার্চার কম্পিটিশন-২০২৩।

সোমবার (১মে) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চ শিক্ষা ক্লাবের ফেসবুক পেইজ থেকে প্রকাশিত হয় নভিস রিসার্চার কম্পিটিশন ২০২৩ এর বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় মোট সাতটি রিসার্চ ফিল্ড থাকবে। যেখানে স্নাতকের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারবে। কম্পিটিশনটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন পরবর্তীতে প্রপোজাল সাবমিশন এবং সর্বশেষ ধাপ ওরাল প্রেজেন্টেশন।

উক্ত গবেষণা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৭ জন গবেষক শিক্ষক সাতটি গবেষণা ফিল্ডে সুপারভাইজার হিসেবে থাকবেন। তারা হলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রতিযোগিতার পরিবেশ বিজ্ঞান বিভাগের সুপারভাইজার মো: রাজীব হোসেন, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সুপারভাইজার ড. মো: সারাফত আলী, গণিত বিভাগের সুপারভাইজার ড. দীপঙ্কর কুমার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সুপারভাইজার ড. মো: শামসুল আরেফিন, অর্থনীতি বিভাগের সুপারভাইজার মো:  খসরু, খাদ্য প্রকৌশল বিভাগের সুপারভাইজার ড. মো: কামাল হোসেন, কৃষি বিভাগের সুপারভাইজার ড. নাজমুল হক শাহীন।

গবেষণা ও উচ্চ শিক্ষা ক্লাবের সভাপতি আকিব আদনান সাফিন আয়োজনের ব্যপারে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষনা উচ্চশিক্ষা সম্পর্কিত নির্দেশিনা থেকে বঞ্চিত। ক্লাবের মাধ্যমে আমরা এসব নির্দেশনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রদান করে আসছি গত এক বছর যাবত। আমাদের ক্লাব কর্তৃক আয়োজিত “Novice Researcher Competition” এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আরো আগ্রহী করে তুলবে এবং বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাধর্মী কালচার তৈরি করবে, এই আশা ব্যক্ত করছি।”

ক্লাবের সাধারণ সম্পাদক রিফাত ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ ব্যাপক, তবে তাদের হাতে কলমে গবেষণা শিখিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম আমাদের এই একটাই ক্লাব। এবং সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এটাই প্রথমবারের মতো গবেষণার শিক্ষার আয়োজন। এই আয়োজন করতে পেরে আমরা ক্লাবের সদস্যরা আনন্দিত বোধ করছি।”

 

 

|

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION