মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বশেমুরবিপ্রবিতে স্নাতকের বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩, ৩.০০ পিএম
  • ৪৩৯ Time View
108

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  শনিবার(২০ মে ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  ২,১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০৬ জন অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল শতকরা ৯৮.৫৯ ভাগ।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, আগামী ২৭ মে সি ইউনিটভুক্ত বানিজ্য অনুষদ এবং ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION