শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩, ৬.১৯ পিএম
  • ৬৬৬ Time View
85

টুংগীপাড়া  প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার(২৭মে) কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম ও মহাসচিব খন্দকার নাজমুল আলম ও  এর নেতৃত্বে অন্যান্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল বারেক মোল্লা, অতিরিক্ত মহাসচিব এস এম আরিফুর হোসেন, সহ-সভাপতি মুসা খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজিরুল হক ও কেন্দ্রীয় কমিটির সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন  ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION