শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রবীন আওয়ামী লীগ নেতা রাজা মিয়া বাটুর দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১.১৬ পিএম
  • ৫০৫ Time View
104

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, প্রবীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাজা মিয়া বাটু (৯৮)র দাফন সম্পন্ন হয়েছে।সোমবার(২৪ এপ্রিল)সকাল সাড়ে ১১ টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ  অনুষ্ঠিত হয়।পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান,জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, প্রধান মন্ত্রীর একান্ত সহকারি-২ গাজী হাফিজুর রহমান লিকু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ । জানায়ায়  আওয়ামীলীগসহ সংযোগী সংগঠনের  নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোববার (২৩ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)।মৃত্যুকালে  স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়েসহ অসংথ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজমসহ সহযোগি সংগঠন থেকে গভীর শোক এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION