মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

ধর্ষণের শিকার অসুস্থ শিশুটিকে চিকিৎসা দিতে বাধা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৩.২৫ পিএম
  • ৪৩১ Time View
82

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণের শিকার হওয়ার দুই দিন পর এক শিশুকন্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক ও স্থানীয় মেম্বার মৃণাল হালদার এই শিশুটিকে বাড়ি থেকে বের হতে বাধা দিয়ে আটকে রাখে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ওই শিশুটিকে তার খালা মাদারীপুরের রাজৈর থেকে এসে কৌশলে বাড়ি থেকে বের করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। এ ঘটনায়  বুধবার (১৯ এপ্রিল)  দুপুরে ধর্ষক বিকাশ হালদারকে অভিযুক্ত করে মেয়েটির চাচা ( সুশেন) কোটালীপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেছে। ওই শিশু ১৭৩ নং দক্ষিণ দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীতে পড়ে।আর ধর্ষক বিকাশ হালদার স্থানীয় রাধাগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও প্রভাবশালী মৃণাল হালদার এর ছোট ভাই।

মেয়েটির খালা ও স্থানীয় সূত্রে জানাগেছে, (১৬ এপ্রিল)  বিকেলে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ৪ টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিলো। তখন বিকাশ হালদার তাকে ঘর থেকে ডাক দেয়। শিশুটি ঘরের কাছে গেলে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলেও ওই মেম্বার ও ধর্ষকের বাঁধার কারণে চিকিৎসা করাতে হাসপাতালে বা ডাক্তার দেখাতে পারেননি। তারা আরো জানিয়েছে, শিশুটির মা জর্দান প্রবাসি এবং  ঘটনার সময় তার বাবা বাড়ীতে ছিলো না। ধর্ষক বিকাল সম্পর্কে মেয়েটির চাচা।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় বুধবার দুপুরে কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তদন্ত চলছে।  তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION