শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের বিজয় নিশান উড়িয়েছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ৪৯১ Time View
85

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে ৩৪২ মেধাবী শিক্ষার্থী ।রবিবার (২ এপ্রিল) দুপুরে জেলা শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন  অতিথিরা।গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিসংখ্যান  অফিস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম, মেধাবী শিক্ষার্থী  ফাতেমা সোহেল সেজুতি, দেবলীন অধিকারী মহিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

শহরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী  ফাতেমা সোহেল সেজুতি বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ । এই লক্ষ্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা  আমাদের ট্যাব উপহার দিয়েছেন। এই ট্যাবের মাধ্যমে আমরা জ্ঞান-বিজ্ঞানে নতুন নতুন শাখায় প্রবেশ করে নিজেকে তথ্য প্রযুক্তি সম্পর্কে আরো সমৃদ্ধ করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আবদান রাখতে পারব। এই ট্যাব প্রদান করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী দেবলীন অধিকারী মহিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের বিজয় নিশান উড়িয়েছেন। এই নিশান আমরা সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যাব। ট্যাব দিয়ে স্মার্ট বাংলাদেশের কারিগর হতে সহযোগিতা করার জন্য ওই শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ট্যাব ব্যবহার সম্পর্কে সকল শিক্ষার্থীকে সচেতন হতে আহবান জানিয়ে বলেন, ট্যাব তোমরা কল্যাণার্থে ব্যবহার করবে।  তোমরাই ২০৪১ এ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ব্যক্তি,সমাজ, পরিবার বা রাষ্ট্রের জন্য অকল্যাণকর কোন কাজে তোমর এই ট্যাব ব্যবহার করবে না।

আনুষ্ঠানের সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে গোপালগঞ্জ সদর উপজেলার সরকারি ও এমপিও ভুক্ত ৫০টি  মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির মোধাবী ৩৪২ জন শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহোরের এই ট্যাব বিতরণ করা হয়েছে। ট্যাবগুলো আধুনিক মানের। কনফিগারেশনও বেশ ভাল। শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের এই ট্যাব বেশ ভাল কাজে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION