মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন

কোটালীপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১.১৮ পিএম
  • ৪০৯ Time View
35

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটানায় মামলা করা হবে বলে জানিয়েছে ওই ছাত্রীর পিতা।মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

জানাগেছে, ঘটনার রাতে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও সচীন পান্ডের ছেলে সত্য পান্ডে (২৪) ওই ছাত্রীর মুখে ওড়না পেচিয়ে একটি মাছের ঘেড়পাড় নিয়ে দু’জনে মিলে ধর্ষন করে। এতে ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়।

এরপর ওই স্কুল ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়।ওই স্কুলছাত্রীর বাবা বলেন, আমি এ ঘটনায় মামলা দায়ের করেছি। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION