মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কেপিআই এলামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ২.৪৫ পিএম
  • ৪০২ Time View
93

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) স্কুলের এলামনাই অ্যাসোসিয়েশনের (কেপিআইএএ) এর দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত এই কমিটিতে গাজী আলতাব হোসেনকে সভাপতি ও আহসান কবিরকে নির্বাহী সভাপতি  এবং রুবেল মাহামুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকার ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও গেট টুগেদার অনুষ্ঠানে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের সিনিয়র সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন এ কমিটি গঠন করা হয়।কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের  সাবেক ছাত্র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এস হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে কেপিআই এর সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।নবগঠিত কমিটির সভাপতি গাজী আলতাব হোসেন বলেন, কমিটি গঠন অনুষ্ঠানে আগত কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের সাবেক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমাকে সভাপতি ও আহসান কবিরকে নির্বাহী সভাপতি  এবং রুবেল মাহামুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা এই তিনজন মিলে আগামী ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবো। তিনি আরো বলেন, এই কমিটির সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION