শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

কোটালীপাড়ায় বিদ্যালয়ের গেট ভেঙ্গে ছাত্র আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ৫.১৯ পিএম
  • ৪৭৪ Time View
98

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙ্গে আরাফাত সানী নামে এক ছাত্র আহত হয়েছে। আহত ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে তার পরিবার। শনিবার (২১ জানুয়ারী) বিকেলে উপজেলার বরইভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।আহত আরাফাত সানী বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র  ও বরইভিটা গ্রামের আলামিন শিকদারের ছেলে।

আরাফাত সানীর পিতা আলামিন শিকদার বলেন, ঘটনার দিন বিকেলে আমার ছেলে তার বন্ধুদেরকে সাথে নিয়ে বিদ্যালয়টির মাঠে খেলতে গিয়েছিল। এক পর্যায়ে গেটটি ভেঙ্গে আমার ছেলে চাপা পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আমার ছেলেকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে এসেছি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওলিউল্লাহ হাওলাদার বলেন, মাত্র ৬দিন আগে বিদ্যালয়ের দেওয়ালে এই গেটটি লাগানো হয়েছে। গেটের কাজটি নিন্মমানের হওয়ায় গেটটি ভেঙ্গে পড়েছে বলে আমাদের ধারণা। আমরা এ ঘটনার তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ঠিকাদার নাসির শেখ গেট ভেঙ্গে ছাত্র আহত হওয়ার খবর স্বীকার করে বলেন, কাজটি বর্তমানে চলমান হয়েছে। এখানে কোন নিন্মমানের কাজ হয়নি। আমি ভেঙ্গে পড়া গেটটি পুরণায় স্থাপন করে দিবো।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি বিষয়টি জানার পরে তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION