মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

ওহরডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ২.৩৮ পিএম
  • ৫৩৬ Time View
134

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহ্যবাহী খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসায় মুফতি উসামা আমিন হাফিজাহুল্লাহকে জামেয়ার নায়েবে মুহতামিম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) রাতে মজলিস চলাকালে জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম হাফিজাহুল্লাহ’র (বাঁশবাড়িয়ার বড় হুজুর) তার নাম প্রস্তাব করেন। পরে অন্যান্য শিক্ষকদের সর্বসম্মতিক্রমে গওহরডাঙ্গা জামেয়ার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন জামেয়ার মুহাদ্দিস মুফতি উসামা আমিনকে নায়েবে মুহতামিম ঘোষণা করেন। এসময় খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাও. আব্দুস সবুর (রায়েন্দা হুজুর), মাও. হাসমতুল্লাহ (কোদালিয়া হুজুর), মুফতি নূরুল ইসলাম নাজেম, মাও. আব্দুল হান্নান (মিঠারকুলী হুজুর), মাও. বশির আহমেদ (বাঁশবাড়িয়া ছোট হুজুর), মুফতি শিহাবুদ্দীন (তারাইল ফুকরা হুজুর), মুফতি মোস্তফা কাশেম (ভবানীপুরী হুজুর), বোর্ডের হুজুর মাও. রেজাউল হক, মুফতি তাসনিম (মাদারীপুরী হুজুর), হাফেজ আবুল হাসানাত বড় হাফেজ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস ও নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন উস্তাজুল আসাতিজা আল্লামা আঃ রউফ (ঢাকার হুজুর)। হুজুরের বার্ধক্যের কারণে নতুন করে আরো একজন নায়েবে মুহতামিম নির্ধারণ করা হলো। হুজুর যতদিন বেঁচে থাকবেন ততদিন সে এ দায়িত্বে থাকবেন বলে সিদ্ধান্ত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION