মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৩.১৭ পিএম
  • ৪৯৮ Time View
139

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্রীড়া পরিদপ্তরের অর্থায়ণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  উপজেলা পরিষদ হলরুমে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি ক্লাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া উপকরণ ফুটবল বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাথী আক্তার, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, রামশীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন বালা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।এর আগে নার্গিস রহমান উপজেলা পরিষদ চত্ত্বরে বসে জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন।এ সময় শিক্ষক নেতা ও কমলকুঁড়ি বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION