বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর

গোপালগঞ্জে নদীতে নৌ র‌্যালীর মাধ্যমে পালন হলো বিশ্ব নদী দিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮.৪৪ পিএম
  • ৫৫৫ Time View
167

কালের খবরঃ

‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে নদী দিবস পালন করা হয়েছে।নানান সাজে সজ্জিত ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আয়োজন করা হয় নৌকা র‌্যালী।জেলা প্রশাসনের উদ্যোগে এই  নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়।

‘আমাদের জনজীবনে নৌপথ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং  জনজীবনে নৌপথের সম্পৃক্ততা বাড়াতেই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।

বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নৌ-র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে র‌্যালীটি মাদারীপুর বিল রুট চ্যানেলের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী হতে যাত্রা শুরু করে। প্রায় ১০ কিলোমিটার নদীপথ অতিক্রম করে শহরতলীর হরিদাসপুর ঘাটে এসে শেষ হয়।

র‌্যালীতে গোপালগঞ্জের বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুলের কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন গ্রামের নানান শ্রেনী পেশার মানুষ অংশ নেন।এ সময় নদীর দুই পাড়ের উৎসুক জনতা দাড়িয়ে নৌ র‌্যালী উপভোগ করেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন,বাংলাদেশ নদী মাতৃক দেশ্। কিন্তু বাংলাদেশ নদী মাতৃক দেশ হলেও দিন দিন বাংলাদেশ তাঁর নদীর্ ঐতিহ্য হারাচ্ছে। নদী সম্পদ রক্ষা করতে হলে আমাদের নদীকে রক্ষা করা উচিৎ। তাই নদী রক্ষার্থে এ দেশের মানুষদেরকেই সচেতন হতে হবে। তাহলেই নদী রক্ষা হবে। রক্ষা পাবে নদী মাতৃকার ঐতিহ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION