সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোটালীপাড়ায় শিক্ষকের প্রহারে ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৬.৫০ পিএম
  • ৫০২ Time View
108

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষকের প্রহারে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে প্রান্ত সরকার (১৫) নামে এক স্কুল ছাত্র। প্রান্ত সরকার বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

সে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও কলাবাড়ি গ্রামের পরিতোষ সরকারের ছেলে।

শনিবার ( ৩সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত সরকার বলেন, গত কয়েকদিন আগে আমার নানা মারা গেছেন। এ জন্য আমি কয়েকদিন স্কুলে অনুপস্থিত ছিলাম। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আমি স্কুলে গেলে বিজ্ঞানের শিক্ষক কমলেশ মন্ডল ও ধর্ম শিক্ষক মধুসূদন সরকার আমাকে বেদ দিয়ে বেদম প্রহার করে।

প্রান্ত সরকারের পিতা পরিতোষ সরকার বলেন, বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে প্রান্ত অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে নিয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আমি কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার ছেলেকে অন্যায় ভাবে যে মারধর করা হয়েছে তার সুষ্টু বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. লিটন বাড়ৈ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রান্ত সরকার শরীরে কিছু আঘাতের চিহ্ন নিয়ে আমাদের এখানে ভর্তি হয়। সে বর্তমানে সুস্থ রয়েছে।

রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ বলেন, প্রান্ত সরকারকে যতটুকু মারা হয়েছে তাতে সে অসুস্থ হওয়ার কথা না। আমার ধারণা সে এখন অভিনয় করছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এখন আইনে যা হয় হবে।

ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওমর শরীফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION