বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে তথ্যআপা প্রকল্পের কার্যক্রম নিয়ে উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৫.১৩ পিএম
  • ৪৫৯ Time View
93

কালের খবরঃ

গোপালগঞ্জে নারী শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ রোধ ও তথ্যআপা প্রকল্পের কার্যক্রম নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইউনাইটেড একাডেমি খালিয়া স্কুল চত্বরে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাব হোসেন মূল বক্তব্য উপস্থাপন করেন।

উঠান বৈঠকে গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রিনথিয়া ইসলাম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এফ.এম মারুফ রেজা, ইউনাইটেড একাডেমি খালিয়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষতায়ন প্রকল্প  (২য় পর্যায়) আয়োজিত উঠান বৈঠকে ওই স্কুলের একশত ছাত্রী অংশ নেয়।

তথ্যসেবা কর্মকর্তা রিনথিয়া ইসলাম বলেন, হিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষতায়ন প্রকল্প  (২য় পর্যায়) বাস্তবায়িত হচ্ছে৷ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের  অন্যতম প্রধান উদ্দেশ্য। আমরা বিনামূল্যে তথ্য কেন্দ্র, ডোর টু ডোর পদ্ধতি ও উঠান বৈঠকের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION