সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বশেমুরবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৬.০৩ পিএম
  • ৫৪২ Time View
124

কালের খবরঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুক্রবার (১৩ আগস্ট ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিতহয়।  ‘বি’ ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৯৬.১৪ ভাগ। বিশ^বিদ্যালয় কেন্দ্রে  ২,৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২,২১৫ জন অংশগ্রহণ করে। পরীক্ষার হলে অসদাচরণ করার অপরাধে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

উপাচার্জ প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ^বিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।উল্লেখ্য,আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাহবুবুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION