মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধুর সমাধিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫.১৪ পিএম
  • ৫২৭ Time View
113

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শেকাবাহ আগস্টের শ্রদ্ধা নিবেদর করেছেন।

বুধবার (২৪আগস্ট)দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পবিত্র ফাতেহাপাঠের পর তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া -মোনাজাতে অংশ নেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনায়ও প্রার্থনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, বাউবির উপ আঞ্চলিক পরিচালক আলমগীর হোসেন খান, বাউবির টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম সহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শে  বিশ্বাসী শিক্ষক ফোরাম ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দুই শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION