রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

কোটালীপাড়ায় ৩ কিশোরকে ভারতে পাচারের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৮.৪৩ পিএম
  • ৫৪০ Time View
143

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া ৩ কিশোরকে ভারতে পাচারের অভিযোগ উঠেছে। পাচারকৃত কিশোরেরা হলো কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামের কালিপদ বাড়ৈর ছেলে কিশোর বাড়ৈ (১৬), ধারাবাশাইল গ্রামের বিপুল রায়ের ছেলে বিশ্ব রায় (১৭) ও একই গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে অখিল বিশ্বাস (১৫)।

এদের মধ্যে অখিল বিশ্বাসকে টাকার বিনিময়ে পাচারকারীদের কবল থেকে ফিরিয়ে এনেছে বলে জানিয়েছে তার পরিবার। অপর দুই কিশোরকেও তাদের পরিবার টাকার বিনিময়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানাগেছে।

কান্দি ইউনিয়নের কান্দি গ্রামের কুট্টি বাড়ৈর ছেলে অসীম বাড়ৈ ব্যবসার প্রলোভন দিয়ে এই তিন কিশোরকে ভারতে পাচার করেছে বলে পাচারকৃত কিশোরদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পাচারকারীদের কবল থেকে ফিরে আসা কিশোর অখিল বিশ্বাস বলেন, শনিবার (৯জুলাই) রাতে আমাদের তিন জনকে অসীম বাড়ৈ ভারত সীমান্তে পৌছে দেয়। সেখান থেকে তার লোকজন আমাদেরকে ব্যবসার কথা বলে ভারতে নিয়ে যায়। ভারতে গিয়ে আমি মোবাইল ফোনের মাধ্যমে আমার পরিবারের সাথে যোগাযোগ করি। আমার মা বাবা আমাকে দেশে ফিরে আসতে বলে। এরপর আমার পরিবারের লোকজন পাচারকারীদেরকে ২০হাজার টাকা দিয়ে বুধবার (১৩জুন) আমাকে দেশে ফিরিয়ে আনে।

কিশোর বাড়ৈর মা সীমা বাড়ৈ বলেন, অসীম বাড়ৈ আমার ছেলেকে ভারতে পাচার করে দিয়েছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় মেম্বার আকাশ বিশ্বাসের উপস্থিতে মঙ্গলবার রাতে (১২জুলাই) অসীম বাড়ৈর বাড়িতে সালিস বৈঠক হয়। সালিস বৈঠকের পরে আমরা আমাদের ছেলেকে ফিরিয়ে আনার জন্য মেম্বার আকাশ বিশ্বাসের কাছে ৪০ হাজার টাকা দিয়েছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার আকাশ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনজন কিশোরকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য এলাকায় সালিস বৈঠক হয়েছে। তবে এই তিন কিশোরকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা গ্রহণ করিনি।

অভিযুক্ত অসীম বাড়ৈ বলেন, আমি ওই তিন কিশোরকে পাচার করিনি। তারা স্বেচ্ছায় আমার এক আত্মীয়ার মাধ্যমে ভারতে কাজ করতে গিয়েছে। এদের মধ্যে থেকে একজন দেশে ফিরে এসেছে। বাকীদেরও ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, ওই তিন কিশোরের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION