মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি

মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাকে কুপিয়ে হত্যা মামলায় অভিযুক্তকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ২.১১ পিএম
  • ৪১৪ Time View
80

কালের খবরঃ

মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গোপালগঞ্জের মুকসুদপুরে চাঞ্চল্যকর ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অভিযুক্ত অজিত বাকচী নামে একজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেনে আমলী আদালত।সেই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী অজিত বাকচী পলাতক রয়েছে। মামলার অপর আসামীকে খালাস দেয়া হয়েছে।গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন বৃহস্পতিবার(৩০ জুন) দুপুরে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরনে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাকচীর ছেলে দন্ডপ্রাপ্ত আসামী অজিত বাকচী (৩৮) নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ে করার জন্য ঘটনার এক বছর আগে প্রস্তাব দেয়। পরিবারের পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই পরিবারকে প্রতিনিয়ত দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল অভিযুক্ত আসামীরা।

বিগত ২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও বোন স্বপ্না। পথিমধ্যে তপুকে জোর করে ছিনিয়ে নিতে গেলে মা ক্ষমা বিশ্বাস বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে অজিত বাকচী তার বুকে আঘাত করে। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় ছেলে অপু বিশ্বাসকেও মারপিট ও কুপিয়ে আহত করে। এ ঘটনার পরের দিন নিহতের স্বামী অরবিন্দু বিশ্বাস বাদী হয়ে মুকসুদপুর থানায় ছায়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তপূর্বক দুইজনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন।  দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষে এপিপি শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION